চলতি বছরের প্রথম ছয় মাসে ২৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। দ্রুত বাজার সম্প্রসারণে সম্প্রতি স্মার্ট টেলিভিশন বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে মার্সেল।
মার্সেলের প্রধান বিপণন কর্মকর্তা মোশারফ হোসেন রাজীব জানান, বছর শেষে প্রবৃদ্ধির হার ৩০ শতাংশে দাঁড়াবে। এ বছর মার্সেল এক লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। শীর্ষ কর্মকর্তারা জানান, দেশীয় ফ্রিজের বাজারে এখন ওয়ালটনের পরেই মার্সেলের স্থান। দেশে বাজারজাতকারী সকল ব্র্যান্ডকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে আগামী বছর ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামছে তারা। সহকারী পরিচালক শামীম আল মামুন জানান-মার্সেল এখন ফ্রিজ, টিভি, মোটরসাইকেল, এসি, জেনারেটর, ডিভিডি প্লেয়ার, ব্লেন্ডার, রাইস কুকার, মাইক্রোওয়েব ওভেন, আয়রনসহ বিভিন্ন পণ্য বিক্রি করছে। বর্তমানে ১৮ থেকে ২০টি মডেলের ফ্রিজ বাজারজাত করছে। রয়েছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং আইএসও স্ট্যান্ডার্ড বিক্রয়োত্তর সেবা। মার্সেল ফ্রিজে ডিইসিএস আলট্রাব্রিড ফোর-ডি প্রযুক্তি ব্যবহূত হচ্ছে। এন্টি ব্যাকটেরিয়াল ন্যানো পার্টিকেল ব্যবহার করার ফলে ফ্রিজে রক্ষিত খাবার দীর্ঘক্ষণ সতেজ, টাটকা ও জীবাণুমুক্ত থাকছে। ৮০ শতাংশ এনার্জি সেভিং এলইডি বাল্ব ব্যবহার করায় বিদ্যুত্ খরচ হচ্ছে তুলনামূলক কম। —প্রেস বিজ্ঞপ্তি
