কুটির শিল্পের প্রশিক্ষণার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালো ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (ডিসিসিআই)। গতকাল স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ ট্রেনিং ইন্সটিটিউট (স্কিটি) আয়োজিত উত্তরার স্কিটি কার্যালয়ে প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ সমাপনী অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি মো. সবুর খান এ আহ্বান জানান। তিনি বলেন, ক্রমবর্ধমান কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আমাদের উদ্যোক্তা তৈরীর কোন বিকল্প নেই। তিনি স্কিটি-এর প্রশিক্ষণার্থীদের জানান, ডিসিসিআই এ বছর ২০০০ নতুন উদ্যোক্তা তৈরী করবে। বাংলাদেশ ব্যাংক ডিসিসিআই’র এর উদ্যোগকে সার্বিকভাবে সহায়তা করছে। স্কিটিএর প্রশিক্ষণার্থীদের ডিসিসিআই’র ২০০০ নতুন উদ্যোক্তা কর্মসূচীর আওতায় অংশগ্রহণ করতে আহ্বান জানান। স্কিটি সরকারি তত্ত্ব্বাবধানে আগ্রহী উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করে। এ প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হওয়ার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান। স্কিটির অধ্যক্ষ মো. আব্দুল ওয়াদুদ এবং পরিচালক (অতিরিক্ত সচিব), বিসিক এ সময় উপস্থিত ছিলেন।
