গেম কনসোলের যুদ্ধটা ভালোই লেগেছে দুই জায়ান্টের মধ্যে। চলতি বছরের নভেম্বর মাসের একদম শেষে বাজারে আসছে সনি’র জনপ্রিয় গেম কনসোল প্লেস্টেশনের সর্বশেষ সংস্করণ প্লেস্টেশন ৪। তবে এর এক সপ্তাহ আগেই মাইক্রোসফট তাদের এক্সবক্স ওয়ানকে বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। নভেম্বরের ২২ তারিখে ১৩টি দেশে যাত্রা বিক্রি শুরু হবে এক্সবক্স ওয়ানের। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কানাডা, জার্মানি, স্পেন, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া, ব্রাজিল, মেক্সিকো, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে বিক্রি শুরু হবে এই গেম কনসোলের। অবশ্য উত্তর আমেরিকার বাজারে ১৫ নভেম্বর থেকে বাজারে বিক্রি শুরু হবে প্লেস্টেশন ৪। ফলে দুই জায়ান্টের দুই গেম কনসোলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
