মোবাইলের বাজার থেকে সরেই দাঁড়াল প্যানাসনিক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৬
এর আগেই প্যানাসনিক জানিয়ে দিয়েছিল, তারা আর মোবাইল ফোনের বাজারে থাকবে না। সেই ঘোষণা অনুযায়ী এবার প্যানাসনিক নিশ্চিত করেছে, জাপানের বাজারে আর তাদের মোবাইল হ্যান্ডসেট বিক্রি হচ্ছে না। অন্যান্য দেশেও পর্যায়ক্রমে তাদের মোবাইল ফোনের বিক্রি বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়েছে। ক্রমাগত মোবাইল হ্যান্ডসেট উত্পাদন ইউনিট ক্ষতির মুখ দেখার কারণেই মোবাইল হ্যান্ডসেটের ব্যবসা থেকে সরে দাঁড়াচ্ছে তারা। সংবাদসংস্থা রয়টার্সের কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে প্যানাসনিকের প্রেসিডেন্ট কাজুহিরো তুশুগা জানিয়েছেন, চলতি বছরের মার্চে তাদের যে অর্থবছর সমাপ্ত হয়েছে, তাতে ১১০ কোটি ইয়েন (১১ মিলিয়ন ডলার) ক্ষতির মুখে পড়েছে প্যানাসনিক। আর এর আগের বছরে ক্ষতির পরিমাণ ছিল আরও বেশি—৮১০ বিলিয়ন ইয়েন। তিনি বলেন, ‘বছরের পর বছর এভাবে ক্ষতি বয়ে নিয়ে বেড়ানো বাস্তবসম্মত নয়। তাই আমরা এর বিকল্প অন্য কোনো দিকে যাওয়ার কথা ভাবছি। উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে জাপানের আকে প্রতিষ্ঠান এনইসি তাদের মোবাইল হ্যান্ডসেটের ইউনিট লেনোভো’র কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। মজার বিষয় হচ্ছে, ২০০১ সালে জাপানের মোবাইল হ্যান্ডসেটের বাজারে শীর্ষ দুই মোবাই হ্যান্ডসেট বিক্রেতা ছিল এনইসি এবং প্যানাসনিক।