মন্থন পুরস্কারের জন্য মনোনয়ন জমার শেষ দিন ২০ সেপ্টেম্বর

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৬
মন্থন অ্যাওয়ার্ড সাউথ এশিয়া ও এশিয়া প্যাসিফিক ২০১৩ পুরস্কারের জন্য মনোনয়ন জমার শেষ দিন ২০ সেপ্টেম্বর। বাংলাদেশসহ ৩৬টি দেশ থেকে মনোনয়ন গ্রহণ করা হবে। ‘ই-বিজনেস অ্যান্ড ফাইনান্সিয়াল ইনক্লুশন’, ‘কমিউনিটি ব্রডকাস্টিং’, ‘ই-কালচার অ্যান্ড ট্যুরিজম’, ‘ই-এডুকেশন, লার্নিং অ্যান্ড এমপ্লয়মেন্ট’, ‘ই-এগ্রিকালচার অ্যান্ড ইকোলজি’, ‘ই-গভর্ন্যান্স’, ‘ই-হেলথ’, ‘ই-ইনক্লুশন অ্যান্ড লোকালাইজেশন’, ‘ই-নিউজ অ্যান্ড জার্নালিজম’, ‘ই-এন্টারটেইনমেন্ট অ্যান্ড গেমস’, ‘ই-সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ এবং ‘ই-ওমেন অ্যান্ড এমপাওয়ারমেন্ট’—এই ১২টি বিষয়ে মনোনয়ন জমা দেওয়া যাবে। http://www.manthanaward.org সাইট থেকে অনলাইনে মনোনয়ন ফরম পূরণ করা যাবে। আরো বিস্তারিত জানতে ইমেইল করুন [email protected] ঠিকানায় ইমেইল করে বা ০১৭১৪০৭১৩২৬ নম্বরে ফোন করেও জানা যাবে বিস্তারিত।