উপজেলায় বায়েক ইউনিয়নের খাদলা খামার মালিক আলী আজমকে (৭০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত শুক্রবার একই ইউনিয়নের বেলতলী গ্রামের ভারতীয় সীমান্তের কাছ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহতের ছেলে মনির হোসেন বাদী হয়ে শুক্রবার কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন।
