গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৭
কোনো একটি একক বাদ্যযন্ত্রের সাহায্যে সবচেয়ে বেশি সময় ধরে একটি নোট ধরে রাখা বা বাজানোর রেকর্ডটি সমপ্রতি যিনি নিজের করে নিয়েছেন তিনি হলেন অস্ট্রেলিয়ার নাগরিক লাচলান ফেলপস্। আর এই রেকর্ড গড়ার জন্য মাত্র ১৫ বছর বয়সী লাচলান যে বাদ্যযন্ত্রটি বেছে নেন সেটি হলো দক্ষিণ অস্ট্রেলিয়ার সুপ্রাচীন বাদ্যযন্ত্র ডিডগেরিডু। প্রায় দেড় হাজারেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার আদিবাসীদের কাছে সমাদৃত এই বাঁশি সদৃশ বাদযন্ত্রটি দিয়ে একটানা ৬৫.৬৬ সেকেন্ড সময় একটি নোট বাজান লাচলান।