বার্লিন বাংকারে অবস্থানকালে এডলফ হিটলারের শেষ দিনগুলোর দেহরক্ষী রোকাস মিশ মারা গেছেন। সম্প্রতি হূদরোগে আক্রান্ত হন তিনি। গত বৃহস্পতিবার জার্মানির দক্ষিণ বার্লিনের বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ঐ সময়ের সাক্ষী হিসাবে বেঁচে থাকা সর্বশেষ এই সহচরী। মিশের বইয়ের এক মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন। রোকাস মিশ হিটলারের দেহরক্ষী, ফোন অপারেটর এবং বার্তাবাহক হিসাবে পাঁচ বছর কাজ করেন। ২০০৭ সালে রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে মিশ বলেন, বাংকারে জীবন স্বাভাবিক ছিল। এসময় হিটলার খুব শান্ত ছিলেন। নাত্সী বাহিনীর প্রধান হিটলারকে সোভিয়েত যখন আটকে ফেলল তখন বাংকারে তার জীবন কেমন কাটছিল তা নিয়ে সবসময় সাংবাদিক, চলচ্চিত্রকার এবং ইতিহাসবিদরা ভুল ব্যাখ্যা করে গেছে। বেশ কয়েকহিন ধরেই তিনি হূদরোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৬ বছর। এসময় তার পরিবারের সবাই উপস্থিত ছিলেন বলে জানান ঐ মুখপাত্র।
