বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আতাউর রহমান বলেছেন, দেশের উন্নয়ন ত্বরানিত করতে হলে মহিলাদের কর্মমুখি হতে হবে। এ জন্য নারীদের প্রশিক্ষিত করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন বর্তমানে ইসলামী ব্যাংক সহজশর্তে মহিলা উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋন বিতরন করছে। এ সুযোগ কাজে লাগিয়ে নারীরা কর্মমুখি হতে পারবে।
কেবল অন্যের উপর নির্ভরশীল না হয়ে নারীরা নিজেরা মেধা দিয়ে বিভিন্ন পন্য তৈরী করে তা রপ্তানি করতে পারে। নারীদের তৈরী পন্য নিয়ে মেলা আয়োজনেরও আহবান জানান।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রামু শাখার ব্যবস্থাপক মো. শওকত ওসমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক কক্সবাজার এর ভাইস প্রেসিডেন্ট জোবায়ের আজম হেলালী। রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী।
সমাবেশে ইসলামী ব্যাংকের রামু, ঈদগাও, চকরিয়া, কোটবাজার ও কক্সবাজার শাখার মহিলা উদ্যোক্তা গ্রাহকরা অংশ নেন।
