রাজবাড়ী কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের স্যালো ইঞ্জিন চালিত অটোরিকশাসহ আব্দুল মোতালেব বিশ্বাস (২৭) নামে এক চালক গত এক সপ্তাহ ধরে নিখোঁজ হয়েছে। তার পিতার নাম মাহাতাব উদ্দিন। নিখোঁজ চালকের খোঁজ না পেয়ে তার পরিবারের সদস্যরা অজানা আতংকের মধ্যে দিনযাপন করছে। স্থানীয়দের ধারণা, ওই চালককে হত্যার পর লাশ গুম করে অটোরিকশা ছিনিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় চালকের পরিবারের পক্ষ থেকে কালুখালী থানা পুলিশকে অবহিত করা হলেও শুক্রবার দুপুর পর্যন্ত পাওয়া যায়নি তার কোন সন্ধান।
