পৌনে ৩ কোটি টাকার নিষিদ্ধ ভারতীয় ওষুধ আটক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৩
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা\ বর্ডার গার্ড অব বাংলাদেশ জয়পুরহাট ৩ ব্যাটালিয়ন অধীন হিলি ক্যাম্পে বিজিবি সদস্যরা গতকাল শুক্রবার গভীর রাতে এক অভিযানে হিলি সীমান্ত থেকে বিপুলসংখ্যক নিষিদ্ধ ভারতীয় যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করেছে। জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনায়ক খসরু সাব্বির আলী জানান, উদ্ধারকৃত ওষুধের মধ্যে রয়েছে সিজড ৪ লাখ ২ হাজার ৬শ’ ট্যাবলেট, টার্গেট ২৪ হাজার ৯৬০, ফোকাস ৬ হাজার ২৪০, ডেক্সিন ১ লাখ ৫৪ হাজার, প্যারাকটিন ২ লাখ ৯৫ হাজার, ক্লোফিমল ৭২ হাজার। যার মূল্য ২ কোটি ৭৮ লাখ ৩২ হাজার টাকা।