আজ থেকে কুবির ভর্তি প্রক্রিয়া শুরু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৬
৮ সেপ্টেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে এবার ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট থাকছে না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার বলেন, ‘গত মঙ্গলবার এক সাধারণ সভায় আমরা আগামী ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার আরও ৯০ জন শিক্ষার্থী বেশি ভর্তি করা হবে। আমাদের এখানে ফার্মেসী, আরকিওলজী, ফাইন্যান্স এই তিন বিভাগ এ সেশন থেকে চালু হচ্ছে।’ বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, আগামী ৮ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদেরকে অনলাইনে অবেদন করতে সুযোগ দেয়া হবে। ভর্তি সম্পর্কে সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd তে পাওয়া যাবে। ‘ঘ’ ইউনিট বাতিল হওয়ায় এ বছর ‘ক’ ‘খ’ ‘গ’ এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।