সোনারগাঁওয়ে স্টুডিও মালিককে হত্যা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৭
জেলার সোনারগাঁ উপজেলার ঢাকা বাইপাস সড়কের মিরেরটেক বাজারে প্রকাশ্যে দিবালোকে গতকাল শনিবার এক স্টুডিও মালিককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যবসায়ীর নাম মো. শাহীন (৪০)। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহূত রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার জামপুর ইউনিয়নের ঢাকা বাইপাস সড়কের মিরেরটেক বাজারে অবস্থিত প্রিন্স স্টুডিওতে গতকাল সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ছবি তোলার কথা বলে স্টুডিওর ভিতরে রুমে নিয়ে দরজা বন্ধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।