রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৭
মো. খলিলুর রহমান নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের মুক্তিযোদ্ধা খলিলুর রহমান (৬৫) গত শুক্রবার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। উত্তর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।