রাজধানীর বংশালের বেগমবাজারে হাজী আজগার আলী (৬০) নামে এক ব্যবসায়ী গুলিতে নিহত হয়েছেন। গতকাল রাত ৮টার দিকে বেগমবাজারের ১২, গোলাম মোস্তফা লেনের বাড়িতে এ ঘটনা ঘটে। বংশাল থানার ওসি (তদন্ত) আবুল হাসান প্রাথমিকভাবে জানিয়েছেন, হাজী আজগার আলী লাইসেন্সকৃত পিস্তলের গুলিতে নিহত হয়েছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে কেউ হত্যা করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
