বিশ্বকাপ দলে আমির!

আপডেট : ১৬ মে ২০১৯, ২১:৪৭

মোহাম্মদ আমির এবং আসিফ আলীকে  বিশ্বকাপ দলে  অন্তর্ভুক্ত করতে যাচ্ছে  পাকিস্তান  টিম ম্যানেজমেন্ট। এমনটাই দাবি করছে পাকিস্তানের একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম।  দলের প্রধান কোচ মিকি আর্থার ও প্রধান নির্বাচক ইনজামাম  উল হক ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।  আবিদ আলী ও ফাহিম আশরাফের জায়গায় আক্রমণাত্মক ব্যাটসম্যান  আসিফ আলী ও অভিজ্ঞ পেসার আমিরকে  দলভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ইংল্যান্ড চলমান  সিরিজে  দুই ওয়ানডেতেই ভালো করেছেন আসিফ।  দ্বিতীয়  ওয়ানডেতে ৩৬ বলে ৫১ এবং তৃতীয় ম্যাচেও  হাফ সেঞ্চুরি করে  নির্বাচকদের নজর কেড়েছেন  আসিফ। পক্ষান্তরে শেষ দুই ম্যাচে পেসাররা ভালো না করায় চূড়ান্ত দলে  জায়গা পাচ্ছেন বর্তমানে জলবসন্তে আক্রান্ত আমির।

দেশটির বোলিং গ্রেট ওয়াসিম আকরামও কয়েকদিন আগে আমিরের  পক্ষে কথা বলেছেন। আগামী ৩০ মে বিশ্বকাপ শুরু হওয়ার আগে চলতি ওয়ানডে সিরিজ ছাড়াও দুটি ম্যাচ খেলবে পাকিস্তান। আগামী ২২মে পর্যন্ত স্কোয়াডে  পরিবর্তন আনার সুযোগ পাবে দলগুলো।-বাসস