কুড়িগ্রাম সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলায় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয়ায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। গতকাল শনিবার ভারতীয় হাই কমিশনের মুখপাত্র জানান, বিএসএফ কোর্টের বিচার পুরো বিচার প্রক্রিয়ার প্রথম স্তর। আইনের উপযুক্ত প্রক্রিয়া অনুসরণে সংশ্লিষ্ট আদালতে আপিলের বিধান রয়েছে। বিএসএফ কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল ও পর্যালোচনা করা হবে। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
