আজ ২৫ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ২ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বুধ। আপনার শুভসংখ্যা ৫ ও ৯ । শুভবার মঙ্গল ও বুধবার। শুভরত্ন : রক্ত প্রবাল ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনিঃ উদ্যোগী, উদ্দাম দৃঢ়তার অধিকারী। ক্লান্তিহীন মানসিক পরিশ্রম করতে পারেন। ঝুঁকি নেয়া ও অ্যাডভেঞ্জারে জড়িত হওয়ার প্রবণতা রয়েছে আপনার। আপনার স্পষ্টবাদিতা অনেক শত্রু সৃষ্টির কারণ হতে পারে। যে কোন কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা আছে আপনার। তাই ছোট-খাট বিষয়েও আপনি বিরক্ত ও ক্ষুব্ধ হতে পারেন। আপনাকে দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকতে হবে ও কৌশলী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: লিও টলস্টয়, বিজ্ঞানী জোসেফ লিন্ডলে, চীনা দার্শনিক লিনসুমিং, হরিশ চন্দ্র, জন গ্রেট গর্টন, নয়ন রহমান, ক্রিকেটার আবিদ আলী, শাহ্ মোয়াজ্জেম হোসেন, চিত্রশিল্পী মৃনাল হক, বিভূতিভূষণ বন্দোপাধ্যায়, সন্তোষ কুমার ঘোষ। বন্যা মির্জা।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আজ সম্পদ অথবা অর্থ নষ্ট হওয়ার যোগ আছে। প্রসূতিদের ব্যাপারে দিনের প্রথম থেকেই সতর্কতা অবলম্বন করুন। ব্যবসায়িক ক্ষেত্রে আজ কোনো ঝুঁকি নেবেন না। আইনী জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কাজকর্মে ভ্রাতা-ভগ্নী অথবা মুরব্বি স্থানীয় কারো সহযোগিতা পাবেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। অংশীদারি ব্যবসায় ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ বায়ু বা পিত্ত সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। অশুভ কোনো সংবাদে বিচলিত হতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। শেয়ার ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ ব্যবসার ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। কেউ আজ আপনাকে ঠকাতে পারে। শরীর খুব একটা ভালো থাকবে না।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কোনো পরিস্থিতির শিকার হতে পারেন। অনিচ্ছা সত্ত্বেও ব্যয় বৃদ্ধির আশংকা আছে। পাওনা টাকা সময়মত হাতে নাও আসতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ সন্তানের পড়াশুনায় অগ্রগতি হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। মতবিরোধ এড়িয়ে চলুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে কোনো ধরনের মতবিরোধ দেখা দিতে পারে। কাজকর্মে কিছু বাধার সম্মুখীন হতে পারেন। কোনো ধরনের মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। বিশেষ কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। প্রাপ্তিযোগ আছে। চিত্ত-চাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কোনো বিবাহিত কন্যার জন্য উদ্বিগ্ন হতে পারেন। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। অন্যথায় বিবাদে জড়াবার আশংকা আছে। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকলে ভালো করবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা ঠিক হবে না। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ যৌথ বা অংশীদারি ব্যবসায় সতর্ক সিদ্ধান্ত নিন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। খেলোয়াড়দের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কারো অসুস্থতায় মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ স্থাবর বা অস্থাবর সম্পত্তি নিয়ে অনভিপ্রেত কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে। ফলে মানুসিক দুশ্চিন্তায় ভুগতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোনো ব্যবসায় হাত দিতে পারেন। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। শরীর খুব একটা ভালো যাবে না।
