প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রস্তুতির নমুনা প্রশ্ন : ইসলাম ও নৈতিক শিক্ষা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৬
সময়: ২.৩০ঘণ্টা পূর্ণমান:১০০ (দ্রষ্টব্য: ডানপাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক) গতকালের পর (২৮) হযরত খাদিজা (র)এর কোন কেনা গোলামকে মহানবি (স) নিজ পুত্রের ন্যায় স্নেহ করতেন ? ক. হযরত বেলাল(র) খ.হযরত যায়িদ (র) গ. হযরত আনাস (র) ঘ. হযরত ওমর (র) (২৯) গুন্নাহর হরফ কয়টি ? ক. ২টি খ.৩টি গ. ৪টি ঘ. ৫টি (৩০) আরবি বর্ণ কয়টি ? ক. ১৭টি খ.২৯টি গ. ৩৯টি ঘ. ৫০টি (৩১) আরবিতে মাখরাজ কয়টি ? ক. ৩টি খ. ৬টি গ. ১৭টি ঘ. ২৯টি (৩২) বিরাম চিহ্নকে আরবিতে কী বলে? ক.ওয়াক্ফ খ. মদ্দ গ. মাখরাজ ঘ. গুন্নাহ (৩৩) কুরআন মাজিদ পাঠের উদ্দেশ্য কয়টি ? ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি (৩৪) হযরত মুহাম্মদ (স) এর জন্ম তারিখ হলো- ক. ৫৭০ খ্রিস্টাব্দের ২০ এপ্রিল খ. ৬২২ খ্রিস্টাব্দের ২০ এপ্রিল গ. ৫৮০ খ্রিস্টাব্দের ২০ এপ্রিল ঘ. ৫৭০ খ্রিস্টাব্দের ২১ এপ্রিল (৩৫) বিবি খাদিজার সাথে যখন মহানবি (স) এর বিবাহ হয় তখন খাদিজার বয়স কত ছিল ? ক. ২৫ বছর খ. ৪০ বছর গ.৪৫ বছর ঘ. ৬৩ বছর (৩৬) সর্বপ্রথম কে মহানবি (স) এর হাতে ইসলাম গ্রহণ করেন ? ক. হযরত খাদিজা (রা) খ. হযরত আলী (রা) গ. হযরত যায়েদ (রা) ঘ. হযরত আলী (রা) (৩৭)বদরের যুদ্ধে কতজন মুসলিম শাহাদাত বরন করেন ? ক. ৭০ জন খ. ৪০ জন গ. ৩৫ জন ঘ. ১৪ জন (৩৮) হুদায়বিয়া সন্ধি হয় হিজরি কত সনে ? ক. ৮ সনে খ. ৭ সনে গ. ৬ সনে ঘ. ৫ সনে (৩৯) মক্কা বিজয়ের সময় মহানবি (স) এর সাথে কতজন সাহাবি ছিল? ক. ১৪০০০ জন খ. ১২০০০ জন গ. ১০০০০ জন ঘ. ১১০০০ (৪০) একজন মুসলমানের চরিত্রে কী থাকবে ? ক. আল্লাহ তায়ালার ভয় খ. মানুষের প্রতি ঘৃণা গ. সম্পদের প্রতি লোভ ঘ.নারীরের প্রতি আসক্তি ২। শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখ: ১×১০=১০ ক) কুরআন মাজিদের হেফাজতকারী ——। খ) আরবি হরফ উচ্চারণের স্থানকে——বলে। গ) নবি-রসুলের কাজ বা দায়িত্বকে—— বলে। ঘ) মুসলিম চরিত্রে থাকবে আল্লাহ তায়ালার——। ঙ) মৃত্যুর পরবর্তী জগতকে বলা হয়——। চ) মদিনা সনদে----টি ধারা ছিল। ছ) হিজরতের সময় মহানবি (স)——পাহাড়ের গুহায় আশ্রয় নেন। জ) ---অর্থ জাকাত ব্যয়ের খাতসমূহ। ঝ) সালাত-----চাবি। ঞ)— মানে সংক্ষিপ্তকরণ। ৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখ: ১×১০=১০ ক) আখিরাত মানে কী ? খ) মুমিন কাকে বলে ? গ) ইসলাম কাকে বলে ? ঘ) মহানবি (স) সুন্দর চরিত্র সর্ম্পকে কী বলেছেন ? ঙ) জাকাতের নিসাব বলতে কী বোঝায় ? চ) মহানবি (স) শ্রমিকদের পারিশ্রমিক সর্ম্পকে কী বলেছেন ? ছ) তাজবিদ কাকে বলে ? জ) আনসার কারা ? ঝ) মুহাজির কারা ? ঞ) আমাদের দীনের নাম কী ? ৪। ক ও খ নং প্রশ্নসহ যে কোনো ৮টি প্রশ্নের উত্তর লেখ: ৫×৮=৪০ ক) মক্কা বিজয়কে কেন অপূর্ব ক্ষমার দৃষ্টান্ত বলা হয় ? এ সর্ম্পকে সংক্ষেপে বুঝিয়ে লেখ। খ) ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতার পাঁচটি সুফল লেখ। গ) মানুষের চরিত্র সংশোধনে সালাতের সুফল সংক্ষেপে বর্ণনা করো। ঘ) আল্লাহ ক্ষমাশীল কথাটি সংক্ষেপে বুঝিয়ে লেখ। ঙ) এবাদত কাকে বলে ? সালাতের নিষিদ্ধ সময়গুলো কী কী লেখ । চ) মহানবি (স) চাকরদের সর্ম্পকে কী বলেছেন ? ছ) কুরআন মাজিদ কাকে বলে ? কুরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য কয়টি ও কী কী ? জ) শান্তি সংঘের উদ্দেশ্যগুলো কী কী ? ঝ) একজন মুসলমানের চরিত্র কেমন হওয়া উচিত সংক্ষেপে বর্ণনা করো। ঞ) বদর যুদ্ধের ফলাফল সংক্ষেপে বর্ণনা করো।