২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার বিজ্ঞান এবং বাংলা প্রথমপত্র

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৮
বিজ্ঞান জ্যোতি ভূষন বিশ্বাস প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা সৃজনশীল প্রশ্নোত্তর ৪। বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রে আমরা তড়িত্ ব্যবহার করি। তড়িত্ উত্পন্ন করার বিভিন্ন যন্ত্রও আবিষ্কৃত হয়েছে। শুষ্ক কোষ একটি তড়িত্ উত্পাদক যন্ত্র। এটি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর গঠন প্রণালীটাও আমাদের শিখতে হয়। গ) একটি শুষ্ক কোষের গঠন বর্ণনা কর। ৩ ঘ) শুষ্ক কোষে দুটি দণ্ডে কিভাবে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টি হয় সেটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখাও। ৪ উত্তর: গ) প্রথমে অ্যামোনিয়াম ক্লোইড, কয়লার গুঁড়া এবং ম্যাগানিজ-ডাই-অক্সাইড ভালোভাবে মিশিয়ে তাতে অল্প পরিমাণ পানি যোগ করে একটি পেস্ট বা লেই তৈরি করা হয়। এই মিশ্রণটি সিলিন্ডার আকৃতির দস্তার চোঙে নিয়ে তার মধ্যে কার্বন দণ্ড এমনভাবে বসানো হয় যাতে দস্তার চোঙকে স্পর্শ না করে। কার্বন দণ্ডের মাথায় একটি ধাতব টুটি পরানো থাকে। শুষ্ক কোষের উপরের অংশ কার্বন দণ্ডটির চারপাশে পিচের আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয়। এখানে দস্তার চোঙ ঋণাত্মক তড়িত্ দ্বার বা অ্যানোড হিসাবে কাজ করে, আর ধাতব টুটি দিয়ে ঢাকা কার্বন দণ্ডের উপরিভাগ ঋণাত্মক তড়িত্ দ্বার বা ক্যাথোড হিসাবে কাজ করে। ঘ) শুস্ক কোষে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণের কিছু অণু NH4+ ও Cl আয়নে বিশ্লেষিত হয়। NH4Cl = NH4++Cl– এর ফলে NH4Cl দ্রবণে Zn দণ্ড ডুবালে Zn2+ আয়ন দ্রবণে এসে Cl আয়নের সাথে যুক্ত হয়ে এবং NH4+ আয়নকে বিকর্ষণ করে কার্বন দণ্ডের দিকে সরিয়ে নেয়। দ্রবণে Zn2+ আয়ন চলে আসায় দণ্ডটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় দুটি ইলেক্ট্রন নির্গত হয়। Zn  Zn++ + 2e– Zn++ + 2Cl  ZnCl2 ইলেক্ট্রনদ্বয় তার দিয়ে কার্বন দণ্ডে যায় এবং NH4+ আয়ন তা গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাস ও হাইড্রোজেন গ্যাস উত্পন্ন করে। NH3 পানিতে দ্রবীভূত হয় এবং H2 গ্যাস বুদবুদ আকারে কার্বন তড়িত্ দ্বারে জমার পূর্বে Mno2-এর সাথে বিক্রিয়া করে Mn2O3 উত্পন্ন করে। 2NH4 + 2e– 2NH3 + H2 NH3+ H2O NH4OH 2Mno2 + H2Mn2O3 + H2O. জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা শেষ সময়ের প্রস্তুতি সুপ্রিয় বন্ধুরা, তোমাদেরও পরীক্ষা সমাগম। তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে সহজ করার জন্য আমরা এখন থেকে তোমাদের বিভিন্ন বিষয়র উপর ভিত্তি করে দেশের সেরা শিক্ষকদের তৈরিকৃত মডেল দেব: সেগুলো মনোযোগ দিয়ে দেখে নেবে; কোথাও কোন সমস্যা হলে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকের সহায়তা নেবে। আগামীকাল থাকছে বিজ্ঞান বিষয়ের নৈর্ব্যক্তিক নমুনা প্রশ্ন। এটি তৈরি করবেন রাজউক উত্তরা মডেল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক। বাংলা পতিতপাবন মণ্ডল সিনিয়র শিক্ষক (বাংলা) সেন্ট গ্রেগরী হাই স্কুল লক্ষ্মীবাজার প্রিয় অষ্টম শ্রেণির বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা নিও, তোমাদের জে.এস.সি. পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা প্রথম পত্রের ‘মংড়ুর পথে’ থেকে বহুনির্বাচনি প্রশ্নের নমুনা দেয়া হলো। গতকালের পর ৩৪. ‘রোবট ও ফুল ফোটানোর রহস্য’- কী ধরনের সাহিত্যকর্ম? ক.গল্প খ.প্রবন্ধ গ. উপন্যাস ঘ.নাটক ৩৫. লেখক কবে মিয়ানমারের সীমান্ত শহর ভ্রমণে গিয়েছিলন? ক.২৭ শে মে ২০০০ খ.২৪ শে মে ২০০১ গ.২৪ শে মে ২০০২ ঘ.২৫ শে মে ২০০৩ ৩৬.পাদরি মেস্টো সেবাসিন্ট মানরিক কখন চট্টগ্রামে আসেন? ক.সপ্তদশ শতকের প্রথমার্ধে খ.অষ্টাদশ শতকের প্রথমার্ধে গ.সপ্তদশ শতকের শেষার্ধে ঘ.অষ্টাদশ শতকের শেষার্ধে ৩৭.স্রাউক উ’ কোথাকার প্রাচীন রাজধানী ছিল? ক.মিয়ানমারের খ.মংড়ুর গ.আরাকানের ঘ.ত্রিপুরার ৩৮. দৌলত কাজী ও আলাওল সাহিত্য চর্চা করতেন- ক.আরাকানের রাজসভায় খ.পারস্যের রাজসভায় গ. নেপালের রাজসভায় ঘ.ভুটানের রাজসভায় ৩৯.মংড়ুতে প্রথম রাত্রি যাপনের জন্য আশ্রয় নেয়া হোটেলটিকে লেখকের কোন শ্রেণির হোটেল বলে মনে হলো? ক.প্রথম খ.দ্বিতীয় গ.তৃতীয় ঘ.চতুর্থ ৪০.মানুষের সঙ্গে নিবিড় সখ্যের জন্য প্রয়োজন- i. খাদ্যাভ্যাস সম্পর্কে জানা ii. আচার-আচরণ সম্পর্কে জানা iii. ভাষা-সংস্কৃতি সম্পর্কে জানা নিচের কোনটি সঠিক? ক i খ iiগ i ও ii ঘ i, ii ও iii ৪১.রয়েল রেস্তোরায় রাতের বেলা লেখককে কোন অঞ্চলের খাবার দেওয়া হয়? ক.শাহী আরাকানী খাবার খ.স্থানীয় বার্মিজ খাবার গ.আদি ঢাকাইয়া খাবার ঘ.খাস চট্টগ্রামের খাবার ৪২.গাছ-পালার পাতা নতুন ধাতব টাকার মতো চকচক করছিল কেন? ক.আগরে রাতে বৃষ্টি হওয়ায় খ. সোনারং ফুল ফোটায় গ.শতাব্দীরও বেশি বয়সি গাছ বলে ঘ.সেন্নায় ফুল ফোটে বলে উত্তর :৩৪.গ, ৩৫.খ, ৩৬.খ, ৩৭.গ, ৩৮.ক, ৩৯.ঘ, ৪০.ঘ, ৪১.ঘ, ৪২.ক