বিয়ে নিয়ে যত কাজ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৬
একটা সময় ছিলো যখন বিয়ে নিয়ে প্রায় এক মাস আগে থেকেই মেতে থাকতো বর-কনের পরিবার। দিন দিন বাড়ছে ব্যস্ততা সাথে কমছে অবসর। বিয়ের পিঁড়িতে বসতে যেন তাড়াহুড়ো। আর সেই অল্প সময়ের মধ্যে বিয়ের সব কেনাকাটা আর বাসা বাড়ির সাজসজ্জা এসব দেখাশোনা করা বেশ কষ্টসাধ্য। বিয়ের দিনের সমস্ত আনুষঙ্গিক সাজসজ্জা, কনের সাজ নিয়ে যত চিন্তা-ভাবনা সব কিছু মিলিয়ে বেশ বড় একটা সময় দিতে হয় বিয়ের পেছনে, যা কিনা এখন প্রায় অসম্ভব। আর এই কর্মব্যস্ত জীবনে বিয়ে করানোর দায়িত্ব মাথায় নিতে এগিয়ে আসছে ‘ওয়েডিং ডায়েরি’। ওয়েডিং ডায়েরির চিফ ওপারেটিং অফিসার পলা রহমান। প্রতিভা আর কর্মদক্ষতার দিক থেকে এই প্রতিষ্ঠান বাংলাদেশের অন্যতম সেরা ওয়েডিং প্ল্যানার তথা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। বিয়ের আয়োজনের পুরো বিষয়টি বেশ ঝক্কির। অতিথি আপ্যায়ন, কমিউনিটি সেন্টার ভাড়া, হলুদের ডালা-কুলা সাজানো, কনের শাড়ি কিংবা বরের পোশাক কেনাকাটা এমন হাজারো কাজ। আলোকচিত্রীর ক্যামেরায় স্মৃতির ফ্রেমে বাঁধা থাকে বিয়ের প্রতিটি মুহূর্ত। বিয়ের নানা রকমের প্রতীকী আয়োজন নিয়ে ব্যতিক্রম প্রদর্শনীর আয়োজন করেছেন পলা রহমান। বৃহস্পতিবার ধানমন্ডির দৃক গ্যালারিতে হয়েছে এই প্রদর্শনী। শিরোনাম ‘বিফোর আই ডু’। প্রদর্শনীর উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও রেদওয়ান রনি। এটি শনিবার পর্যন্ত চলে। ওয়েডিং ডায়েরির চিফ ওপারেটিং অফিসার পলা রহমান তাদের প্রসপেক্টাসে বলেন, ‘আপনার বিয়ের অনুষ্ঠানকে আকর্ষণীয় ও প্রশংসনীয় করে তুলতে সবচেয়ে দক্ষ প্রতিভা আর হাতগুলো আমাদের সাথে কাজ করে। প্রায় একশ’টিরও বেশি ইভেন্ট আমরা সফলভাবে সম্পন্ন করেছি এবং আমরা থেমে থাকছি না।’ ওয়েডিং ডায়েরি বাসা বাড়ির সম্পূর্ণ সজ্জার দায়িত্ব নিয়ে থাকে, নানা ধরনের ফুল ও হরেক রঙের কাপড়ের দ্বারা সুসজ্জিত প্যান্ডেল আর লাইটিং এর নিত্য নতুন সৃজনশীল ব্যবহার একমাত্র ওয়েডিং ডায়েরি দিয়েই সম্ভব। চারদিকের পরিবেশ রঙ আর সাজসজ্জার সাথে তাল মিলিয়ে বাতাসে সুগন্ধী ছড়িয়ে দিয়ে উপস্থিত সবাইকে দেয় স্নিগ্ধ অনুভূতি। ছোটখাট কিছু বিবাহোত্তর উপহার, গেস্ট বই অনুযায়ী অতিথি আপ্যায়ন, কনে আর বরের সাথে যারা থাকবেন তাদের পরিচ্ছদও দেখাশোনা করে তারা। বিনোদনের জন্য ব্যান্ড দল, পালকির ব্যবস্থাও করে থাকে এই পেশাদার বিয়ে আয়োজনকারীরা। শুধু বিয়ে করিয়েই দেন না, যাতে সর্বোত্তম উপায়ে বিয়ের স্মৃতি ধরে রাখতে পারে সবাই সেজন্য তাদের বেশ দক্ষ ফটোগ্রাফী সেক্টর আছে, যার মূল দায়িত্বে আছেন খ্যাতনামা ওয়েডিং ফটোগ্রাফার প্রীত রেজা। ওয়েডিং প্ল্যানার ভাড়া করাটা অনেকেই বিলাসিতা মনে করলেও এখন আর সেইদিন নেই, শুধু ব্যস্ত কর্মজীবনের জন্য না, একটি সুপরিকল্পিত বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য এর বিকল্প নেই। বিয়ের অনুষ্ঠান পালনের জন্য সর্বোত্তম উপায়ে সাহায্য ও পথ দেখানোই ওয়েডিং প্ল্যানারের কাজ।