জোকস

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৪
 হাসিব প্রতিদিন দেরি করে অফিসের পথে রওনা দেয়। এর মাঝে রাস্তায় যানজটের কারণেও আরও দেরি হয়ে যায়। এমনই একদিন সে বাসা থেকে বেরই হল অন্য দিনের তুলনায় খানিকটা দেরি করে। আর এভাবে উর্দ্ধশ্বাসে ছোটার সময় একজন তাকে জিজ্ঞেস করলো, ‘এত তাড়াহুড়া কিসের?’ হাসিব হাঁপাতে হাঁপাতে বলল, ‘আর বলবে না, না আজ এক ঘণ্টা দেরি করে জ্যামে পড়তে যাচ্ছি।  রাগী :ডা. সাহেব, নিজের নাক ডাকার শব্দে আমার নিজেরই ঘুম ভেঙে যায়, কি করব বলুন তো? ডাক্তার :পাশের ঘরে ঘুমান।  প্রথম বন্ধু :আচ্ছা প্রাচীন মানুষেরা তাদের গুহাচিত্রে এতো ষাঁড়ের ছবি আঁকত কেন? দ্বিতীয় বন্ধু :মনে হয় তারা ‘ষাঁড়’ বানান পারত না।  লোক :ডা. সাহেব, আমার স্ত্রী হঠাত্ করে কথা বলতে পারছেন না। ডাক্তার :চিন্তা করবেন না, আপনি ফোন রেখে ওনার খেয়াল রাখুন। আমি এখনই আপনাদের বাসায় আসছি। লোক :ঠিক আছে, ঠিক আছে। এত তাড়াহুড়োর দরকার নেই। ঘণ্টাখানেক পরে এলেও চলবে। আমি বেশ ভালোই আছি!  প্রথম জন :তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করছ? দ্বিতীয় জন :চেষ্টা করা লাগছে কই!  মা :তোমার ছোট ভাইকে মার্বেল খেলতে দিচ্ছ না কেন? ছেলে :ও আর ফেরত দেবে না তো। মা :দেবে না কেন? দেবে। ছেলে :তাহলে ও ইতিমধ্যেই একটা মার্বেল খেয়ে ফেলেছে কেন!