স্মরণীয় উক্তি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৪
 খুঁতসহ হীরক খণ্ডের চাইতে খুঁতমুক্ত নুড়ি আমার কাছে বেশি মূল্যবান। - কনফুসিয়াস  একটি সুন্দর বাগানের মাঝেও কিছু আগাছা থাকতে পারে। - থমাস ফুলার  স্বর্ণ যেমন শতভাগ খাঁটি খোঁজা বৃথা তেমনি মানুষও শতভাগ নিখুঁত হতে পারে না। - চীনা প্রবাদ  আমি যদি আমার ভুলগুলোকে স্বীকার করে না নিই তাহলে আমি আমার সদগুণের মাঝেই কালিমা লেপন করি। - হফ প্রাথার  নিখুঁত হওয়া সহজ নয়। তবে আমরা যদি নিখুঁত হবার লক্ষ্য নিয়ে কাজ করি তাহলে আমরা কমপক্ষে নিখুঁতের কাছাকাছি যেতে পারব। - ভিন্স লমবার্ডি