জামালপুরের বিদ্যুত্ বিতরণ ব্যবস্থা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৭
জামালপুর জেলায় উপজেলার সংখ্যা সাত আর এই সাতটি উপজেলার মধ্যে জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলা ছাড়া সকল উপজেলায় রয়েছে পল্লী বিদ্যুত্ বিতরণ ব্যবস্থা। ইসলামপুর পৌরসভা, মেলান্দহ পৌরসভা, দেওয়ানগঞ্জ পৌরসভা ও মাদারগঞ্জ পৌরসভা শহরে রয়েছে জামালপুর পল্লী বিদ্যুত্ সমিতি’র মাধ্যমে বিদ্যুতায়ন ব্যবস্থা। অথচ জামালপুর সদর থেকে ১০-১২ কিলোমিটার দূরের ৪নম্বর চরসহ এর আশপাশের এলাকায় দেওয়া হয়েছে পিডিবির অন্তর্ভুক্ত বিদ্যুত্ লাইন। উল্লেখ্য ওই সব গ্রামে আগে নির্মিত পল্লী বিদ্যুত্ সঞ্চালন লাইন থাকা সত্ত্বেও নতুন করে জামালপুর সদর থেকে বিদ্যুত্ লাইন নির্মাণের মাধ্যমে বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়েছে। অথচ এ জেলার কয়েকটি পৌরশহরে বিদ্যুত্ব্যবস্থা অত্যন্ত নাজুক। ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুত্ থাকে গড়ে ৪ থেকে ৫ ঘণ্টা। পরিশেষে, প্রত্যেকটি পৌর শহরে পিডিবি অথবা নতুন কোনো বিদ্যুত্ বিতরণ সংস্থা তৈরি করে পৌরনাগরিকের জীবনযাত্রার মান রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। জেমস, জামালপুর