বানারীপাড়ার দুই যুবক কুষ্টিয়ায় গিয়ে নিখোঁজ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৬
বানারীপাড়ার মাদারকাঠি গ্রামের দুই যুবক কুষ্টিয়ায় টমটম ও অটোরিক্স কিনতে গিয়ে গত এক সপ্তাহ ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। এ ব্যপারে বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। জানা গেছে, গত ১ সেপ্টেম্বর সকালে মাদারকাঠি গ্রামের মোতালেব খানের ছেলে রিপন খান ও একই গ্রামের নূর হোসেন হাওলাদারের ছেলে মনির হাওলাদার ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে কুষ্টিয়ার স্বস্তিপুরের ভাদালিয়া মসজিদ মার্কেটর খান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে টমটম গাড়ি ও অটোরিক্সা কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে গিয়ে ২ সেপ্টেম্বর বেলা ১১ টায় রিপন মুঠোফোন তার মা পারুল বেগমকে কুষ্টিয়ায় তারা ঠিকমত পৌঁছেছেন বলে জানান। এরপর থেকে রিপন ও মনিরের সঙ্গে তাদের পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ৬ সেপ্টেম্বর শুক্রবার বেলা দেড়টায় মনিরের ০১৭৪২৭২৫৮৬০ নম্বরে তার ফুফু মাকসুদা বেগম ফোন করলে অপিরিচিত একব্যক্তি রিসিভ করে নিজেকে ভাঙ্গারী ব্যবসায়ী পরিচয় দিয়ে সে ওই মোবাইল সিমটি রাস্তায় কুড়িয়ে পেয়েছে বলে জানায়।