পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৮
কুষ্টিয়ার দৌলতপুর, জামালপুর ও রামগঞ্জে পানিতে ডুবে মারা গেছে তিনজন।-খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। দৌলতপুর (কুষ্টিয়া) কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুরে গত শনিবার ডোবার পানিতে ডুবে মাহিম নামে ৩ বছরের এক শিশু মারা গেছে। সে মহিষকু্লি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। জামালপুর জামালপুরের ইসলাপুরে পানিতে ডুবে জুয়েল (৭) নামে এক শিশু মৃত্যু হয়েছে। সে গত শুক্রবার নিখোঁজ হয়। পরে শনিবার সকালে যমুনা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে। সে ইসলামপুর উপজেলার বেলগাছা গ্রামের নয়া মিয়ার পুত্র। রামগঞ্জ (লক্ষ্মীপুর) জেলার রামগঞ্জ উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের ভোলাকোটে গত শনিবার সকালে পুকুরে পানিতে ডুবে ফয়েজ উল্লা (২) নামে এক শিশু মারা গেছে। সে দক্ষিণ পাটোয়ারী বাড়ির মাওলানা মিজানুর রহমানের পুত্র।