পাবনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতবিনিময়
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ পাবনা সার্কিট হাউজে শনিবার জেলার দায়িত্বপ্রাপ্ত এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ ইয়াফেস ওসমান রুপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প বিষয়ে ‘সেফটি ফাষ্ট নো কম্প্রেমাইজ’ প্রধানমন্ত্রীর এই বক্তব্য তুলে ধরেন।
দামুড়হুদায় শিক্ষা উপকরণ বিতরণ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইলিয়াস হোসেন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সেই সাথে এলাকার কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার অপারেশন জেনারেশন বাংলাদেশের সহযোগীতায় ট্রাস্টের প্রধান উদ্যোক্তা ইমতিয়াজ হোসেনের আয়োজনে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর ঈদগা মাঠে আউয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসাইন।
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার নার্গিস আফজল বহুমুখি কারিগরি কলেজ মাঠে ওই কলেজ থেকে চলতি বছরে এইচএসসি’র ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তদের গত শনিবার সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও জেলা ১৪ দলের সমন্বয়ক অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেট।
কলেজ অধ্যক্ষ সুভাস চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান।
চৌহালী আওয়ামী লীগের নতুন কমিটি
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোকদম আলীর মৃত্যুর পর শূন্য পদটি পূরণে দলের সাবেক সহ-সভাপতি নওজেশ আলী মোল্লাকে সভাপতি নিযুক্ত করা হয়েছে। সাবেক এই ইউপি চেয়ারম্যানকে ৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে সভাপতি নিযুক্ত করা হয়।
পূর্বধলায় বিনামূল্যে পাঠ্যবই বিতরণ
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলায় শনিবার আলী-রওশন ফাউন্ডেশনের উদ্যোগে ৪টি প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে ৯৫ সেট পাঠ্যবই বিতরণ করা হয়। উপজেলা সদরের স্টেশন রোডস্থ খান ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক ও আলী রওশন ফাউন্ডেশনের চেয়ারম্যান, মুহ.আবদুল হাননান খানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পূর্বধলা জগত্মনি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক বীরেন্দ্র চন্দ্র সরকার।
পীরগঞ্জে পারঘাটা সেতু উদ্বোধন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বৈরচুনায় অবস্থিত ২শ’ মিটার দীর্ঘ পারঘাটা ব্রিজের উদ্বোধন করা হয়েছে। ব্রিজের বোচাগঞ্জ অংশের নামফলক উন্মোচন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ এমপি এবং পীরগঞ্জ অংশের নামফলক উন্মোচন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি। এ সময় প্রধান প্রকৌশলীসহ রংপুর-দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, উভয় উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সিংড়া জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
সিংড়া (নাটোর) সংবাদদাতা \ সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দমদমা পাইলট স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে এই নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
নওয়াপাড়ায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ
অভয়নগর (যশোর) সংবাদদাতা \ যশোরের শিল্পশহর নওয়াপাড়ায় রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) ও কার্পেটিং জুট মিলসের শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে ২ দিনব্যাপী কর্মসূচির প্রথমদিন শনিবার প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে।
কাঠালিয়া-ঢাকা রুটে বিআরটিসির এসি বাস
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়া- ঢাকা রুটে বিআরটিসির এসি বাস চলাচলের উদ্বোধন করা হয়েছে। শনিবার কাঠালিয়া বাসস্ট্যান্ডে এ বাসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন। উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার ও বিআরটিসির কর্মকর্তাবৃন্দ।
দর্শনায় ভুট্টা বীজ বিক্রেতা সমাবেশ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ ভুট্টা চাষে চাষিদের উদ্বুদ্ধ করতে উন্নতমানের পায়োনিয়ার হাইব্রীড জাতের বীজ চাষিদের মাঝে সরবরাহের লক্ষ্যে চুয়াডাঙ্গার দর্শনায় ভুট্টা বীজ বিক্রেতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা দর্শনা কেরু চিনিকলের ট্রেনিং কমপ্লেক্সে এ সমাবেশের আয়োজন করে পেট্টোকেম বাংলাদেশ লিমিটেড। স্থানীয় পরিবেশক কামাল উদ্দিন আহমেদ সান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পেট্টোকেম’র জেনারেল ম্যানেজার পার্থ সারথী রায়।
ঠাকুরগাঁওয়ে উদীচী শিল্পীগোষ্ঠীর সমাবেশ
ঠাকুরগাঁও প্রতিনিধি \ উদীচীর কেন্দ্রীয় নেতা সাংস্কৃতিক কর্মী গণজাগরণ মঞ্চের সংগঠক আরিফ নুরের উপর জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঠাকুরগাঁও উদীচী শিল্পীগোষ্ঠী। শনিবার চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উদীচী শিল্পীগোষ্ঠীর ঠাকুরগাঁও জেলা সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি রাজিউর রহমান, জেলা জেএসডির সভাপতি সাংবাদিক মনসুর আলী।
মনোহরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাত\ শনিবার কুমিল্লা মনোহরগঞ্জে লত্সর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, বিদ্যালয়ের সাবেক সভাপতি হুমায়ুন মোর্শেদ পাটোয়ারীর সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে বিদ্যুত্সাহী মনোনিত হয়ে অভিভাবকদের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রস ওয়াল্ড ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম হেলাল। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন।
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি\ চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি হরিমোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন শেষে শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে শিক্ষার্থীরা হামলাকারীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করে।
রামু প্রেসক্লাবের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
রামু (কক্সবাজার) সংবাদদাতা \ বিপুল উত্সাহ-উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে কক্সবাজারের রামু প্রেসক্লাবের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার রামু প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ.বি.পান্থের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা দর্পণ বড়ুয়া।
দৌলতপুর তালুকনগর ডিগ্রী কলেজে নবীনবরণ
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর ডিগ্রী কলেজে শনিবার নবীনবরণ অনুষ্ঠিত হয়। কলেজের নবনির্মিত প্রধান গেট উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ। প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা আ’লীগের সভাপতি ও তালুকনগর ডিগ্রী কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট একেএম আজিজুল হক।
ঝিনাইগাতীতে কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজের ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য একে এম ফজলুল হক এ ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।
রামগঞ্জে যুবলীগের বর্ধিতসভা
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ জেলার রামগঞ্জ উপজেলা যুবলীগের বর্ধিতসভা শনিবার রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেন এমুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের উপ-কমিটির সহসম্পাদক রবিউল আলম।
ফরিদগঞ্জে শিক্ষার মান উন্নয়নে কর্মশালা
ফরিদগঞ্জ(চাঁদপুর) সংবাদদাতা \ ফরিদগঞ্জে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন আয়োজিত এই কর্মশালায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটির সদস্য,সাংবাদিক ও জনপ্রতিনিধিরা অংশ নেন । ফরিদগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে কর্মশালায় শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয়ে করণীয় নির্ধারণ করা ছাড়াও বিভিন্ন প্রস্তাবনা দেয়া হয়।
মংলা বন্দর পরিদর্শনে জাইকা প্রতিনিধি দল
মংলা (বাগেরহাট) সংবাদদাতা \ মংলা বন্দরের বিরাজমান সুযোগ-সুবিধা, উন্নয়ন ধারা ও সম্ভাবনা যাচাইয়ে জাইকা’র ৬ সদস্যের একটি প্রতিনিধি রবিবার মংলা বন্দর পরিদর্শন করেছেন। পরে প্রতিনিধি দলের প্রধান কাই তয়মার নেতৃত্বে দলটি বন্দর কর্তৃপক্ষের মিলনায়তনে বন্দর কর্মকর্তাদের সাথে পারস্পরিক আলোচনা করেন। এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভুঁইয়া বন্দরের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যা তুলে ধরেন।
রামগড়ে শিক্ষক ও ডাক্তারের দাবিতে মানববন্ধন
রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা \ রামগড় সরকারি ডিগ্রি কলেজ ও সরকারি উচ্চ বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক এবং হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার পোস্টিংয়ের দাবিতে গতকাল রবিবার স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে দীর্ঘ মানববন্ধন হয়েছে। এ দাবিতে সংগঠনটি রামগড় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও পেশ করেছে। রামগড় পৌর শহরের উপকণ্ঠে ফেনী খাগড়াছড়ি সড়কের দু’পাশে সকাল ১১টা হতে সাড়ে ১১টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মনোহরগঞ্জে সংসদ সদস্যের গণসংযোগ
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল রবিবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নে গণসংযোগ করেন কুমিল্লা-৯ (লাকশাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম। গণসংযোগকালে তিনি লক্ষণপুর হাই স্কুল মাঠ শোয়ারী, মান্দুয়ারা, নারায়ণপুর, বেতিয়াপাড়া, খরখরিয়া, মড়হসহ বিভিন্ন স্থানে পথসভায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
গোবিন্দগঞ্জে শিক্ষকদের সভা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উদ্যোগে গতকাল রবিবার ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তপা আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সেকেন্দার হোসেন প্রমুখ।
দিনাজপুর নাট্য সমিতির বার্ষিক সভা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল রবিবার দিনাজপুর নাট্য সমিতির সভাপতি এ্যাডঃ সরদার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমিতির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মির্জা আনোয়ারুল ইসলাম তানু। প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন সমিতির সাধারণ সদস্য সহিদুল ইসলাম, সুলতান কামাল উদ্দীন বাচ্চু, এম প্রমেল, ইসলাম নুর, রহমত আলী, আব্দুল কুদ্দুস তড়িত্ এবং সরফুদ্দিন পুটু।
সিরাজগঞ্জে ছাত্র শিবিরের ঝটিকা মিছিল
সিরাজগঞ্জ প্রতিনিধি \ কেন্দ্রীয় শিবিরের সভাপতি দেলোয়ার হোসেনসহ সকল গ্রেফতারকৃত নেতা-কর্মীর মুক্তির দাবিতে সিরাজগঞ্জে ছাত্র শিবির ঝটিকা মিছিল করেছে। রবিবার শহরের এস এস রোডে মিছিল শেষে এক পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তালেব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবু জাফর প্রমুখ।
সাদুল্লাপুরে যুবলীগের বর্ধিত সভা
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার সাদুল্লাপুরে গতকাল রবিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি শাহ মো: ফজলুল হক রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি যুবলীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক সুব্রত পাল, বিশেষ অতিথি কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক তাজ উদ্দিন, এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।
আড়াইহাজারে জনজীবন বর্ষণে বিপর্যস্ত
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ গতকাল রবিবার দিনব্যাপী প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সারা দিনে কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। অফিস-আদালত, স্কুল-কলেজের ছিল উপস্থিতি কম। জলাবদ্ধতা দেখা দিয়েছে বিভিন্ন হাট-বাজারে। গোপালদী পৌরসভার গোপালদী বাজারের ৫/৬টি গলিতে হাঁটু পানি জমে গেছে।
ঘাটাইলে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিবাদ সমাবেশ
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ নূরের উপর বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে উদীচী ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে গতকাল রবিবার এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।অধ্যাপক অধীর চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উদীচী ঘাটাইল শাখার সাধারণ সম্পাদক হোসেন শহীদ, হাসান কায়কোবাদ জজ, জিয়াউল হক মাসুদসহ অন্য নেতৃবৃন্দ।
কিশোরগঞ্জে ব্র্যাকের স্কুল শিক্ষক বিতর্ক প্রতিযোগিতা
কিশোরগঞ্জ প্রতিনিধি \ ব্র্যাকের শিক্ষা কর্মসূচি আয়োজিত আন্তঃস্কুল শিক্ষক বিতর্ক প্রতিযোগিতা গতকাল রবিবার কিশোরগঞ্জ সদর উপজেলার সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয়বস্তু ছিল ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ প্রধান হাতিয়ার’। দুটি পর্বে বিভক্ত অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন যথাক্রমে সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাতেন ফারুকী ও ব্র্যাকের রিসোর্স পার্সন এনামুল হক বাবুল। বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আবু খালেদ পাঠান।
মতলবে পৌর যুবদলের আহবায়ক কমিটি গঠন
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা \ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাজনৈতিক প্রাণকেন্দ্র ছেংগারচর পৌর যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর জেলা শাখার সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেয়া হয়। উজ্জ্বল ফরাজীকে আহবায়ক এবং আবু সাঈদকে যুগ্ম আহবায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট ছেংগারচর পৌর যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গোপালগঞ্জে জেলা শিক্ষক সমিতির অভিষেক
গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জ জেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম। জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক সজল কান্তি মন্ডল, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
জগন্নাথপুরে শিবিরের মিছিল ও সমাবেশ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ শিবিরের কেন্দ্রিয় সভাপতি দেলওয়ার হোসেনসহ কারাবন্দী সকল জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে গতকাল রবিবার জগন্নাথপুর পশ্চিম সাথী শাখার উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের হাসপাতাল মোড়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা কেন্দ্রীয় নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন।
ভাঙ্গুড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক সমাবেশ
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা \ গতকাল রবিবার বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপির উদ্যোগে ভাঙ্গুড়া মুক্তিযোদ্ধা হোসেন আলী অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। উপজেলা চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও মুহাম্মদ আসাদুল হক, অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান পিএম আব্দুর রাজ্জাক ও গুলশাহানারা পারভীন লিপি, অষ্টমনিষার ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল।
