সম্প্রতি মাইডাস’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে যোগ দিয়েছেন ডে. ইশতিয়াক জামান। এর আগে তিনি আইসিডিডিআরবিতে কর্মরত ছিলেন। আইসিডিডিআরবি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ গবেষণা প্রকল্পের টিম লিডারের দায়িত্বও তিনি পালন করেন। ড. জামান যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস’র সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। উল্লেখ্য, মাইডাস ১৯৮২ সালে ইউএসএইড’র সহায়তায় একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন ও প্রসারে সহযোগিতা করে আসছে।-প্রেস বিজ্ঞপ্তি
