আন্তর্জাতিক শিক্ষক দিবসের প্রস্তাবকারী সংগঠন এডুকেশন ইন্টারন্যাশনাল আয়োজিত ৭ম এশিয়া প্যাসিফিক সম্মেলনে অংশ নিতে ১১ সদস্যের প্রতিনিধি দল আগামী ১৮ সেপ্টেম্বর মালয়েশিয়া যাবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ টিচার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক দেওয়ান আযাদ রহমান। ১৮ থেকে ২০ সেপ্টেম্বর কুয়ালালামপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। - প্রেস বিজ্ঞপ্তি
