ক্যানন ডিআর-সি ১৩০ স্ক্যানার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৭
জেএএন অ্যাসোসিয়েটস বাজারে এনেছে ক্যানন ব্র্যান্ডের স্বয়ংক্রিয় ডক্যুমেন্ট স্ক্যানার ডিআর-সি ১৩০। উচ্চগতির এবং আকারে ছোট স্ক্যানারটি মাল্টি শিট ফর্মসহ অ্যামবুশড প্লাস্টিক কার্ডও স্ক্যান করতে পারে। স্বয়ংক্রিয় ডক্যুমেন্ট ফিডারে একসঙ্গে ৫০টি কাগজ রাখা যায়। এতে এ৪ ও লিগ্যাল সাইজ স্ক্যানিং করার পাশাপাশি এটি ৬০০ বাই ৬০০ ডিপিআই রেজ্যুলেশন, ৩০ পিপিএম সিমপ্লেক্স এবং ৬০ আইপিএম ডুপ্লেক্স সমর্থন করে। স্ক্যানারের মূল্য ৪৫,০০০ টাকা। ফোন :৮৬২৪১০২, ০১৬১৪০০৬০০৭।