উদ্দীপনা সংবাদ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:০২
সাউথইস্ট ইউনিভার্সিটি ‘হেনরি ডুনান্ট মুট কোর্ট” প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাউথইস্ট ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ “৯ম জাতীয় হেনরী ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা-২০১৩”-তে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আইসিআরসি (ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেডক্রস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা গত ৫-৭ সেপ্টেম্বর-২০১৩ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় সরকারি বেসরকারি মোট ১৫টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। ০০০ ইন্টারন্যাশনাল এনভাইরনমেন্ট অলিম্পিয়ার্ডে ক্যামব্রিয়ানের অংশগ্রহণ ভারতের লক্ষ্মৌতে অবস্থিত সিটি মন্টেছরি স্কুলে ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে “ইন্টারন্যাাশনাল এনভাইরনমেন্ট অলিম্পিয়ার্ড ২০১৩”। এতে বাংলাদেশ থেকে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ৮জন শিক্ষার্থীও শিক্ষকসহ ১০ জনের ১টি প্রতিনিধি দল উক্ত অলিম্পিয়ার্ডে অংশগ্রহণের উদ্দেশে গতকাল ৪ সেপ্টেম্বর রওয়ানা হয়েছে।