ড্রেসলাইন
ভাদ্রের এই গরমে ফ্যাশন হাউজ ড্রেসলাইন তাদের অগণিত ক্রেতাদের প্রতি লক্ষ্য রেখে নতুন একটি পোশাক নির্বাচন করেছে। ড্রেসটির ওড়না নেটের আর সেলোয়ার হচ্ছে সিল্কের। থ্রি-পিসটি পাওয়া যাবে বসুন্ধরা মার্কেটের দোতলায় ড্রেসলাইনের নিজস্ব শোরুমসহ দেশের বিভিন্ন আউটলেটে।
গ্লোরিয়াসের অফার
মাত্র ১৯৯০ টাকায় সৌন্দর্যচর্চার অফার দিচ্ছে গ্লোরিয়াস বিউটি কেয়ার অ্যান্ড স্পা। এ অফারের মধ্যে রয়েছে হেয়ার স্পা, হেয়ার কাটিং, ফেসিয়াল, মেনিকিউর ও পেডিকিউর এবং ঘরে বসে রূপচর্চা করার পরামর্শ। এ অফার পাওয়া যাবে শুক্র ও শনিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলোতে আর আসার আগে অবশ্যই ফোনে বুকিং দিয়ে আসতে হবে। এ অফার চলবে পরো সেপ্টেম্বর মাসজুড়ে। উল্লেখ্য, গ্লোরিয়াসে বউ সাজ, পার্টিসাজ, স্পা, চুল কাটাসহ সব ধরনের সেবা দেওয়া হয়। যোগাযোগ :১৫/২-বি, র্যাংকিন স্ট্রিট, ওয়ারি, ঢাকা। ফোন :০১৭৭৬২৭৪১৭৭।
মুসলিম কালেকশন
এই শরতে মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে বাহারি ডিজাইনের সব সুতি শার্ট। শতভাগ সুতি কাপড়ে তৈরি এক্সক্লুসিভ এসব শার্ট তৈরি করা হয়েছে শরত্ ঋতুর আবহ মাথায় রেখে। মুসলিম কালেকশনে ক্রেতারা পাচ্ছেন শতভাগ প্রিমিয়ার কটন, গিজা কটন, পিওর কটন, মুসলিম স্পেশাল, ইজিপশিয়ান কটনসহ নানা ডিজাইনের সব পার্টি শার্ট। ফরমাল ও ক্যাজুয়াল এসব চেক ও স্ট্রাইপ শার্টের কাটিংয়ে আনা হয়েছে ভিন্নতা। রঙে প্রাধান্য পেয়েছে সাদা, নীল, হালকা সবুজ, খয়েরি, গোলাপি, লাল, বেগুনি। নানাতে জংলী কড়াই
পুরান ঢাকায় জংলী কড়াই খাবারটি যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। অ্যারাবিয়ান পরোটার সাথে জংলী কড়াইয়ের অপূর্ব সমন্বয়ে গঠিত নানার নতুন খাবারের প্যাকেজটি পাওয়া যাবে প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত। এ ছাড়াও এখানে রয়েছে চাইনিজ খাবারসহ ইরানি দম্ বিরিয়ানি, ইরানি বিরিয়ানি, ইরানি মোরগ পোলাও, তেহেরানি তেহারি, দিল্লিকা খিচুড়িসহ হরেক রকম সুস্বাদু খাবার। যোগাযোগ :নানা পার্টিসেন্টার ও রেস্টুরেন্ট, ৩ ওয়াইজ ঘাট, ইসলামপুর, ঢাকা।
লেডি
ফ্যাশন হাউস লেডি এনেছে এক্সক্লুসিভ ডিজাইনের নতুন থ্রি-পিস। সম্পূর্ণ দেশীয় সুতি কাপড়ে তৈরি এসব থ্রি-পিসে প্রাধান্য দেওয়া হয়েছে নীল-সাদাসহ বিভিন্ন রং। প্রতিটি থ্রি-পিসে ডিজাইনের ক্ষেত্রে রয়েছে দেশি ঐতিহ্য আর করা হয়েছে হাতের কাজ, স্কিন প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির কাজ। লেডির প্রতিটি পোশাক করা হয় পাঁচটি ভিন্ন ভিন্ন সাইজে।
রাজ শাড়ি
রাজ টেক্সটাইলের লুঙ্গি ও শাড়ি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই শরতে রাজ টেক্সটাইল নিয়ে এসেছে আকর্ষণীয় ডিজাইনের নানা ধরনের শাড়ি। টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, রূপগঞ্জ থেকে নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি শাড়িতে করা হয়েছে তাঁতের বুননের নকশা ও থান শাড়িতে বিভিন্ন ধরনের হাতের কাজ। শাড়ি ছাড়াও পাওয়া যাবে সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট ও শার্ট।
নাটোরে পেয়ারা পাল্পিং শুরু করেছে প্রাণ
পেয়ারা থেকে বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করতে নাটোরের প্রাণ ফ্যাক্টরিতে পেয়ারা পাল্পিং শুরু করেছে বাংলাদেশের সর্ববৃহত্ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। ২ হাজার মেট্রিক টন পেয়ারা সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে গত মাস থেকে চলতি বছরের পেয়ারা পাল্পিং শুরু হয়েছে এবং পেয়ারা প্রাপ্তি সাপেক্ষে আগামী মাস পর্যন্ত পেয়ারা সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানান প্রাণ এর পরিচালক ইলিয়াস মৃধা। পেয়ারা থেকে প্রাপ্ত পাল্প দিয়ে পেয়ারার জুস, মিক্সড ফ্রুট জ্যাম-জেলি প্রভৃতি প্রস্তুত করা হয়। বহির্বিশ্বে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে এবং এসব পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় বলে তিনি জানান।
তিনি আরো জানান, প্রাণ-এর নাটোর ফ্যাক্টরিতে প্রায় সারাবছর বিভিন্ন ফলমূলের পাল্পিং কার্যক্রম অব্যাহত থাকে। ফলে ফ্যাক্টরিতে শ্রমিকদের সারাবছর কাজ করার সুযোগ থাকে। এখানে প্রায় পাঁচ হাজার শ্রমিকের কর্মসংস্থান ঘটেছে, এদের বেশির ভাগই মহিলা। আমের মৌসুমে আরও অতিরিক্ত প্রায় পাঁচ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয় এ ফ্যাক্টরিতে।
উল্লেখ্য বাংলাদেশের সর্ববৃহত্ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান হিসেবে প্রাণ-এর অধীনে প্রায় ৭৮ হাজার চুক্তিবদ্ধ কৃষক রয়েছে। প্রাণ প্রতিবছর চুক্তিভিত্তিক প্রান্তিক কৃষক এবং সরবরাহকারীদের কাছে থেকে বিপুল পরিমাণ কৃষিপণ্য যেমন আম, চাল, ডাল, বাদাম, টমেটো, দুধ, পেয়ারা, জলপাই, মরিচ ও হলুদ প্রভৃতি সংগ্রহ করে থাকে। প্রাণ পণ্য বর্তমানে বিশ্বের ৯৪টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে।
বার্জার পেইন্টস ডিলারদের সপরিবারে সিঙ্গাপুর ভ্রমণ
সম্প্রতি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ডিলারবৃন্দ তাদের ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি স্বরূপ সপরিবারে সিঙ্গাপুর ভ্রমণ করেন।
মোট ৪২ জন ডিলার এবং তাদের পরিবার এবং বার্জারের ৪ জন কর্মকর্তা এই ভ্রমণে অংশগ্রহণ করেন। এই ভ্রমণে তারা নাইট সাফারি, বার্ডপার্ক এবং মনোমুগ্ধকর সন্তোসা উপভোগ করেন। শুধু তাই নয়, তারা সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিও এবং বিভিন্ন আকর্ষণীয় স্ট্যান্ড শো এবং আরও দর্শনীয় বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এই ভ্রমণে বার্জার পেইন্টসের জিএম সেলস অ্যান্ড মার্কেটিং মহসিন হাবিব চৌধুরী এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ ডিলারদের সফর সঙ্গী ছিলেন।
