কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন-কে ১০টি কম্পিউটার সেট প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নেতৃবৃন্দের কাছে কম্পিউটার হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। বার এসোসিয়েশনের পক্ষে সংস্থার ভাইস প্রেসিডেন্ট এ.বি.এম. ওয়ালিউর রহমান খান, মোঃ শাহজাদা খানসহ অনেকেই উপস্থিত ছিলেন
