কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় সম্প্রতি বেসিক ব্যাংক দক্ষিণাঞ্চলের গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও শিক্ষা উপকরণ বিতরন করেছে। কর্মসূচিতে ব্যাংকের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন
