মাঠে নামছে ইউরোপের ৪৬টি দেশ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপিয়ান অঞ্চলের ম্যাচে ইংল্যান্ড আজ মাঠে নামছে স্বাগতিক ইউক্রেনের বিরুদ্ধে। আর দিনের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে ইতালি লড়বে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। এই চারদল বাদেও মহাদেশের বিভিন্ন অংশে রাতের অন্যান্য ম্যাচে খেলবে ফ্রান্স, জামার্নিসহ মোট ৪৬টি দল। মালদোভার বিরুদ্ধে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবেন না এই মুহূর্তে দলের মূল স্ট্রাইকার ড্যানি ওয়েলব্যাক। এদিকে লিভারপুল ফরোয়ার্ড ড্যানিয়েল স্টারিজ ভুগছেন উরুর ইনজুরিতে। আর রুনি এবং অ্যান্ডি ক্যারলের ইনজুরি সমস্যা চলছে বেশ কয়েকদিন ধরেই। এমন পরিস্থিতিতে আক্রমণ চালানোর মূল দায়িত্ব পালন করতে হবে সাউদাম্পটনের ৩১ বছর বয়সী স্ট্রাইকার রিকি লাম্বার্টকে। তার পাশে থাকবেন জেমস মিলার। এদিকে ফ্রান্সের প্রতিপক্ষ আজ বেলারুশ। আর জার্মানি খেলবে দুর্বল ফারো আইল্যান্ডের সঙ্গে।