বর্তমান চ্যাম্পিয়ন ভারত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। ৮৫ মিনিটে অর্নব মন্ডলের একমাত্র গোলে মালদ্বীপ হারলেও খেলার শেষ বাঁশি বাজার সাথে মালদ্বীপের ফুটবলাররা মাঠের মাঝখানে রেফারিকে ঘিরে ধরেন। রেফারির পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদ জানান। জর্ডানের রেফারি ইদাম মোহাম্মাদ তুমা ভিড়ের মধ্যে মালদ্বীপের দুই ফুটবলারকে লালকার্ড দেখান। রেফারি মাঠ থেকে বেরিয়ে আসতে গেলে মালদ্বীপের হাঙ্গেরিয়ান কোচ ষ্টিফেন উরবানি রেফারির সাথে হাত মেলান। এমন সময়ে তাকে ঘিরে থাকা নেপাল ফুটবল অ্যাসোসিয়েশেন কয়েকজন মালদ্বীপের কোচকে ধাক্কা মেরে সরিয়ে দেন। ভীড়ের মধ্যে গায়ে হাত তোলেন। সঙ্গে সঙ্গে মালদ্বীপের খেলোয়াড়রাও প্রতিবাদে সেসব লোকজনদের উপর চড়াও হন। পুলিশ থাকলেও হাতাহাতি বন্ধ হয়নি।
