অপহরণের পর ১১ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে পুলিশ রিমু (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে। রিমু ঐ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বিরল উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের রিকশা চালক মমিনুল ইসলামের ছেলে রনি গত শনিবার দিনাজপুর শহরের কাঠের ফার্মে কাজ শেষে রাত সাড়ে ৮টায় বাড়ি ফেরার পথে অপহূত হয়। এ ঘটনায় রনির বাবা মমিনুল রবিবার দুজনকে আসামি করে থানায় মামলা করেন। মামলা করার পরে সকাল সাড়ে ১০টায় পুনর্ভবা নদীর কাঞ্চনঘাটে রনির লাশ পাওয়া যায়। বিরল থানার ওসি জানান, রনিকে শ্বাসরোধে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হয়।
