সরকারি কাজে বাধাদান মামলায় এখনো লিমন অব্যাহতি পায়নি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৩
ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক না থাকায় র্যাবের করা সরকারি কাজে বাধা দানের মামলায় গত রবিবারও অব্যাহতি পায়নি পঙ্গু লিমন। বিচারক উপস্থিত থাকলে এ মামলা থেকে ঐদিন লিমনের অব্যাহতি পাওয়ার কথা ছিল। এ কারণে মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্তের দুই মাস পরও তা কার্যকর হলো না। লিমনের আইনজীবী আককাস সিকদার জানান, মামলার তারিখ পিছিয়ে আগামী ২১ অক্টোবর ধার্য করা হয়েছে।