চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৪
নোয়াখালী জেলা স্কুলের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র সাদমান মাহাতাব আরাফ ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিত্সার জন্য প্রচুর টাকার প্রয়োজন যা তার পিতা একই স্কুলের শিক্ষক মীর হোসেনের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। সাদমানের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার এবং স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্ররা। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নং ৩৪০৩, উত্তরা ব্যাংক লিঃ, মাইজদী কোর্ট শাখা, নোয়াখালী। মোবাইল নং ০১৭১২১১৮৭৫৫ (স্কুলের প্রধান শিক্ষক) এবং ০০৯১ ৯৭৪৮৬৭০৬৪৩। বাদশা দিনমজুর বাদশার গলায় টিউমার ধরা পড়েছে। পাইপের মাধ্যমে তাকে খাওয়ানো হচ্ছে। তার গলায় পচন ধরতে শুরু করেছে। জরুরীভিত্তিতে তার অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। এজন্য প্রচুর টাকার প্রয়োজন। বাদশার চিকিত্সার্থে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা- মো. কামাল হোসেন, সঞ্চয়ী হিসাব নং ০৩১০০২২২২৮, এনসিসি ব্যাংক, মগবাজার শাখা, ঢাকা। ফোনঃ ০১৭১৭১৫৫১৮৭।