বসুরহাট জামায়াতের আমীর গ্রেফতার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৪
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. হেলাল উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার সকালে কোম্পানীগঞ্জ মডার্ণ হাসপাতাল থেকে হেলালকে গ্রেফতার করে। গত ১৭ আগস্ট রাতে সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার নতুন বাড়িতে বোমা বিস্ফোরণে ১ জন জামায়াত কর্মী নিহত ও ১০ জন আহত হয়। হেলালকে ঐ বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার করা হয়েছে।