পৃথক ঘটনায় ৩ জনের অপমৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:২১
সীতাকুণ্ড, পাবনার ফরিদপুর, ময়মনসিংহে পৃথক ঘটনায় ৩ জন মারা গেছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। সীতাকুণ্ড (চট্টগ্রাম) সীতাকুণ্ড একটি জাহাজ ভাঙা ইয়ার্ডে প্লেটের চাপায় গত রবিবার সকালে আলমগীর হোসেন (২৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার কুমিরা সাগর উপকূলে ও ডব্লিউডব্লিউ শিপইয়ার্ডে প্লেটের চাপা পড়ে গুরুতর আহত হয় আলমগীর। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি বগুড়া জেলা ধুনট উপজেলার বানিয়াপাড়া গ্রামে। ফরিদপুর (পাবনা) পাবনা ফরিদপুরে গত রবিবার রাতে আখি খাতুন (১২) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। সে বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। আড়ার সাথে কাপড় দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ফুলপুর (ময়মনসিংহ) ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের চর কাজিয়াকান্দা গ্রামে গত রবিবার দুপুরে পানিতে ডুবে এমদাদুল হক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে বাড়ির পাশে খড়িয়া নদীর মরাখলায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৫টায় তার লাশের সন্ধান পাওয়া যায়।