উখিয়ায় ঝিনুক ও সুপারি আটক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা বিজিবির সদস্যরা গতকাল সোমবার কক্সবাজারগামী যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সামুদ্রিক ঝিনুক ও সুপারি উদ্ধার করেছে। বিজিবির সুবেদার নূরুল ইসলাম জানান, মিয়ানমার থেকে চোরাই পথে এসব ঝিনুক ও সুপারি আসার বিষয়টি নিশ্চিত হয়ে লক্ষাধিক টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে। উক্ত মালামালের কোন মালিককে খুঁজে না পাওয়ায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।