পাবনার কাজীরহাট হতে মানিকগঞ্জের আরিচা নৌ-পথে অবাধে লাইসেন্সবিহীন অবৈধ ট্রলার চলাচল করছে। আর এসব ট্রলারে ওই নৌ-পথের যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এই নৌ-পথ হয়ে হাজার হাজার যাত্রী পাবনা-মানিকগঞ্জ, সাভার ও ঢাকায় যাতায়াত করে। সুযোগ বুঝে লাইসেন্সবিহীন ট্রলার মালিকরা ঘাটের দুই পাড়ে ভীড় জমায়। ট্রলার চালকরা নেভিগেশন আইন সম্পর্কে ওয়াকিবহাল নয় । এতদসত্ত্বেও তারা প্রতিনিয়ত ওই নৌ-রুটে তাদের ট্রলারযোগে হাজার যাত্রী এবং পণ্য পরিবহন করছে। একদিকে যাত্রী সাধারণ অতিরিক্ত ভাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
