ফেলানী হত্যার প্রতিবাদে ভারতীয় হাই কমিশনের সামনে মানববন্ধন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৬
ফেলানী হত্যার রায় প্রত্যাখ্যান করে গুলশানস্থ ভারতীয় হাই কমিশনের সামনে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা ফেলানী হত্যার রায় প্রত্যাখ্যান করে অবিলম্বে দোষীকে বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভারত সরকারের কাছে সীমান্তে বিএসএফ কর্তৃক মানুষ হত্যার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ধরনের হত্যাযজ্ঞ বন্ধের অনুরোধ জানান। তাছাড়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নের জন্য ভারতকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা। গতকাল সোমবার বেলা ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রের ব্যানারে ২৫-৩০ শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। আধাঘণ্টা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্ররা চলে যায়।