ফেনীর ফুলগাজী উপজেলা সদরে গত রবিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে। এসময় যাত্রীবাহী বাসসহ ৫/৬টি যানবাহন ভাংচুর করা হয়। এসময় ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কে এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত শনিবার রাতে স্থানীয় ফুলগাজী সদর ইউনিয়নের এক যুবলীগ কর্মী এক বাস চালককে মারধর করে।এ ঘটনার জের ধরে গত রবিবার এই সংঘর্ষের ঘটনা ঘটে।
