মানুষ মরণশীল-এই বাক্যটি যেমন সত্য, তেমনি মৃত্যুর কারণ কেউ জানে না। আর তাইতো খেলাচ্ছলেও অনেক সময় অনেকের মৃত্যু ঘটতে পারে। তাইতো বন্ধুকে চমকে দিতে গিয়ে মৃত্যুকে বরণ করতে হলো ভারতীয় বংশোদভুত এক মার্কিন নাগরিককে। হায় রে মৃত্যু!
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কালোরাডোর লংমন্তে এই ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনাকে বেদনাদায়ক বলে উল্লেখ করেছে। প্রেমিলা লাল (১৮) নামের এক মেয়ে তার ছোট ভাইকে নিয়ে পাশের এক বাড়িতে যায়। ওই বাড়ির সঙ্গে তার পরিবারের আগে থেকেই ভাল সম্পর্ক ছিল। ওই বাড়িতে নেরিক গ্যালি (২১) নামের ছেলে ছিল। প্রেমিলা তার কক্ষে যায় এবং গ্যালিকে চমকে দিতে লাফ দেয়। তখনই ঘটে বিপত্তি! প্রেমিলাকে চোর-ডাকাত জাতীয় কিছু মনে করে বসে গ্যালি। আর সঙ্গে সঙ্গেই গুলি চালায়! প্রেমিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর এক ঘন্টা পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে সহনশীলতা এবং মানবতার পরিচয়ই দিলেন প্রেমিলার বাবা প্রভীন লাল! নিজের সন্তান হারিয়েও তিনি প্রতিশোধপরায়ণ হয়ে উঠেননি। তিনি বলেছেন, দূর্ঘটানাবশতঃ ঘটনাটি ঘটেছে। তাই মামলা করা হচ্ছে না। কারণ আমার সন্তান চলে গেছে। আমি চাই না আর একটি পরিবার তার সন্তান হারাক। -পিটিআই
