পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে কাপ্তান বাজারের খন্দকার হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে তাদের এই জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাদের হাউজ ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হলেও নবায়ন না করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজাল ও পচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে অভিযান চলবে।
