চলতি বছরের নভেম্বর মাসের শেষের দিকে বাজারে আসার কথা রয়েছে প্লেস্টেশন৪-এর। তবে এর আগেই বহনযোগ্য প্লেস্টেশন ভিটার নতুন একটি সংস্করণ তারা অবমুক্ত করেছে। সম্প্রতি টোকিওতে অনুষ্ঠিত গেম শোতে ‘পিসিএইচ ২০০০’ সিরিজের এই প্লেস্টেশন ভিটা অবমুক্ত করেছে সনি। সনি জানিয়েছে, ‘ক্যাজুয়াল গেমারদের’ জন্য এটি বাজারে এনেছে তারা। এই মডেলটি আগের প্লেস্টেশন ভিটার চাইতে ২০ ভাগ কম পাতলা এবং ওজনেও ১৫ ভাগ কম। ৬ ঘণ্টার ব্যাটারি লাইফের নতুন এই প্লেস্টেশন ভিটা সনি এনেছে ৬টি ভিন্ন ভিন্ন রঙে। আসছে অক্টোবরের ১০ তারিখ থেকে জাপানের বাজারে এর বিক্রি শুরু করবে সনি। পর্যায়ক্রমে অন্যান্য দেশে বিক্রি হবে এটি।
