আজকের রাশিফল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৭
আজ ২৭ ভাদ্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ৪ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বুধ। আপনার শুভসংখ্যা ২ ও ৫ । শুভবার সোম ও বুধবার। শুভরত্ন : মুক্তা ও পান্না। প্রকৃতিগতভাবে আপনিঃ বিশ্বস্ত, মেধাবী ও বিবেকবান। মানসিক শক্তি ও যোগ্যতার চমত্কার সমন্বয় রয়েছে আপনার মধ্যে। আপনি বিনয়ী। জৌলুস পছন্দ করেন না। ঝামেলা এড়িয়ে চলতে চান। আপনি একটু রিজার্ভ হলেও সহজে বন্ধুত্ব করতে পারেন। পরিবর্তন ও বৈচিত্র্য প্রিয়তা রয়েছে আপনার মধ্যে। অস্থিরতা, দুশ্চিন্তা ও বিচ্ছন্নতা আপনাকে মাঝে মাঝে আচ্ছন্ন রাখতে পারে। আপনাকে উদ্যোগী ও অধ্যবসায়ী হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:জ্যোর্তিবিদ স্যার জেমস জীন, কথাশিল্পী ও হেনরী, আচর্য্যে বিনোবাভাবে, ডিএইচ লরেন্স, ফার্দিনেন্দ, মার্কাস, ক্রিকেটার লালা অমরনাথ, কবি সৈয়দ হায়দার, দবির সিদ্দিকী, লিয়াকত আলী খান । দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। আইনজীবীদের জন্য সময়টি শুভ সম্ভাবনাময়। পেশাগত ক্ষেত্রে সাফল্য ও সুনাম বৃদ্ধি পেতে পারে। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। দূরের যাত্রা শুভ নয়। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ কাজকর্মে উত্সাহ পাবেন। সাফল্য ও সুনাম বৃদ্ধির সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কাজকর্মে অগ্রগতি হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকলেও তুলনামূলকভাবে আর্থিক সাফল্য নাও আসতে পারে। অর্থপ্রাপ্তি বিলম্বিত হওয়ার আশংকা আছে। হঠাত্ কোনো কারণে মেজাজ খারাপ হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো যাবে না। কারো স্বার্থপরতার জন্য অশান্তি দেখা দিতে পারে। নিজে নির্লিপ্ত থাকার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। রোমান্টিক বিষয়াদির জন্য দিনটি শুভ। বাড়িতে কারো অসুস্থতায় চিন্তিত হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কোনো ঘটনায় বিচলিতবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন । কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ সংবাদকর্মীদের জন্য দিনটি শুভ নয়। কাজকর্মে বাধা সৃষ্টি হতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য আসতে পারে। যে কোনো কাজ সময়মত শেষ করার চেষ্টা করুন। অন্যথায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রতিবেশীর সাথে কোনো বিবাদে জড়াবার আশংকা আছে। এ ধরনের পরিস্থিতি এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। ঠিকাদারদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। সরবরাহ ব্যবসায় হিসাব নিকাশের ব্যাপারে সতর্ক থাকুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। দূরের যাত্রা শুভ । ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে কোনো অনুকূল পরিবর্তন হতে পারে। কোনো বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। বাড়িতে কেউ হঠাত্ অসুস্থ হতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। ঘনিষ্ঠ কারো আচরণে মনে কষ্ট পাবেন। আজ আশাহত হওয়ার আশংকা আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। বিনোদন শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। প্রকৌশলীদের পেশাগত উন্নতির সম্ভাবনা আছে। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। অতিরিক্ত ব্যয়ের জন্য অসুবিধায় পড়তে পারেন। প্রণয়ের ব্যাপারে নৈতিকতা মেনে চলার চেষ্টা করুন। রোমান্স শুভ নয়।