পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) প্রধান হলেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়াও পুলিশের আরো ৫ শীর্ষ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বদলি এবং পদায়ন করা হয়।
অপর পাঁচ শীর্ষ কর্মকর্তার মধ্যে নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ মারুফ হাসানকে রেক্টর (অতিরিক্ত আইজিপি চলতি দায়িত্ব) পুলিশ স্টাফ কলেজ, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে), পুলিশ সদর দফতরের ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে এসবি’র ডিআইজি তওফিক মাহবুব চৌধুরীকে পুলিশ সদর দফতরের ডিআইজি ও পুলিশ সদর দফতরের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
